বিমান বাহিনীর নতুন প্রধান নিয়োগ

এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বর্তমান বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন।

রোববার (২৬ মে) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হাসান মাহমুদ খাঁনকে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব দেয়া হয়।

রাষ্ট্রপতির অনুমতিক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল করিম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসান মাহমুদ খাঁনকে প্রতিরক্ষা-বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন-২০১৮ অনুসারে ১১ জুন, ২০২৪ তারিখ (অপরাহ্ণ) এয়ার মার্শাল পদবিতে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হলো।

আরেক প্রজ্ঞাপনে বর্তমান বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে ১১ জুন থেকে চাকরি থেকে অবসর দেয়া হয়েছে।


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *