May 29, 2026, 7:53 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনতে হচ্ছে আইন সংশোধন: উপদেষ্টা

Reporter Name

কোনো রাজনৈতিক দল মানবাধিকার লঙ্ঘন, দলগতভাবে গণহত্যা ও গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে রাজনৈতিক দলটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবেন। এমন আইন যুক্ত করে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হচ্ছে। আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত আইনের খসড়া আগামীকাল বুধবার (২০ নভেম্বর) অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের বৈঠকে পেশ করবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শিরোনামে’ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এই ১০০ দিন তার মন্ত্রণালয়ে কী কী কাজ হয়েছে সেসবের বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। অধ্যাদেশ পাস হলে সে অনুযায়ী কার্যক্রম শুরু হবে। আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগে নতুন আইন করা হবে। তা সপ্তাহ দুয়েকের মধ্যে করা যাবে।

আইন উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা নিজে পালিয়েছে, পরিবার ও স্বজনদের তিন দিন আগে পাঠিয়েছে। অথচ ফোনকলের মাধ্যমে কর্মীদের বিপদে ফেলছে। নেতাকর্মীদের তাকে প্রশ্ন করা উচিত, কেন পালিয়েছেন?

ড. আসিফ নজরুল বলেন, ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দুই-তিন দিন আগে তার বৃহত্তর পরিবারের সবাইকে বিদেশে পাঠিয়ে দেন। তার ফুফাতো ভাই, চাচাতো ভাইসহ সব আত্মীয়স্বজনকে নিরাপদে বিদেশে পাঠিয়ে দেন। আর এখন তিনি (শেখ হাসিনা) টেলিফোনে নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন। নেতাকর্মীদের উচিত তাকে এ নিয়ে পাল্টা প্রশ্ন করা।

আইন উপদেষ্টা বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইনে কথা বলার অধিকারের জন্য যেসব মামলা হয়েছে, সব বাতিল হয়ে যাবে। তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলা থাকবে।

আসিফ নজরুল বলেন, চার হাজার ৩০০ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এত বেশি সংখ্যক নিয়োগ বাংলাদেশে এর আগে ঘটেনি। এর মধ্যে সব উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। এখন যে ঢালাও মামলা হচ্ছে, মামলা বাণিজ্য করা হচ্ছে, তা প্রতিরোধ করা সম্ভব হবে। যারা এ রকম মামলা বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেব। আমি দায়িত্বে থাকা অবস্থায় এ ব্যবস্থা নেব।

আসিফ নজরুল আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে। এমন প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ আইনের সংশোধনের অধ্যাদেশ আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে এই প্রস্তাব গ্রহণ করবে কি না।

আইন উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে। সরকার ভালো একটা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে পূর্বের পেশায় ফিরে যেতে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, দেশে কোনো আসামিকে না পেলে রেড অ্যালার্ট জারির আবেদন করতেই পারি। বাংলাদেশ ইন্টাপোলের সদস্য।

আইন উপদেষ্টা আরও বলেন, সরকার আওয়ামী লীগের মতো দমন-পীড়ন চায় না। অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে নানা দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। সরকার বিষয়গুলো দেখছে। কঠোর হলে সরকার ভালোভাবেই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page