September 19, 2026, 1:13 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

আরো ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৫০৩ হাম ও হামের উপসর্গে

নিজস্ব প্রতিবেদক

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল সাতজনের।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুএতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৫০৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯২ জন, রাজশাহী বিভাগে ১৮৩ জন, বরিশাল বিভাগে ১৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩ জন, সিলেট বিভাগে ১২৪ জন, খুলনা বিভাগে ১০৭ জন এবং রংপুর বিভাগে ২১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০৫ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ হাজার ৮১৯ জন।

১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৯০৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৮৬২ জন।

গত ২৪ ঘণ্টায় চারজনসহ এ পর্যন্ত নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সাতজনসহ এখন পর্যন্ত সন্দেহজনক হামে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে।

হাম সন্দেহে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২২ হাজার ২০৪ জন আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬২৪ জন।

সূত্র : বাসস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।