September 17, 2026, 10:08 am
শিরোনাম :
সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর

প্রশাসনের সরাসরি সহায়তায় ভোট কারচুপি হয়েছে: ইনু

Reporter Name

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের হারের জন্য প্রশাসনকে দায়ী করেছেন কুষ্টিয়া-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার (৮ জানুয়ারি) হারের কারণ নিয়ে সংবাদমাধ্যমের কাছে এ অভিযোগ করেন তিনি।
ইনু বলেন, সারা দেশে নির্বাচন একটা পর্যায়ে হয়েছে। তবে কিছু জায়গায় ভোট কারচুপি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমার এলাকাও এর মধ্যে পড়েছে। প্রশাসনের সরাসরি সহায়তায় ভোট কারচুপি হয়েছে। হারের জন্য আমি প্রশাসনকেই দায়ী করছি। তারা পরিকল্পিতভাবে আমার এলাকার ১৮টি কেন্দ্রে ভোট কারচুপি করেছে।

তিনি বলেন, একটি কেন্দ্রে ২৯০০ ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থী আর নৌকা পেয়েছে মাত্র ৮৫টি ভোট। এতেই বিষয়টি স্পষ্ট। এমন আরও ১৮টি উদাহরণ তার কাছে বলেও জানান তিনি।
স্থানীয় আওয়ামী লীগের কেউ তাকে সমর্থন করেছে কি না- এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, স্থানীয় আওয়ামী লীগের একাংশ করেছে। আর বাকি অংশ প্রকাশ্যেই স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করেছে।