September 19, 2026, 4:15 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

জোকোভিচ বোতল কাণ্ডের পর হেলমেট পরে অটোগ্রাফ দিলেন

স্পোর্টস ডেস্ক

দুদিন আগে ইতালিয়ান ওপেনে ভক্তদের অটোগ্রাফ দিতে গিয়ে অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। খেলার ফাঁকে ভক্তদের সই দেওয়ার সময় ওপর থেকে একটি শক্ত পানির বোতল পড়লে মাথায় আঘাত পান ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা।

এই ঘটনার পর সতর্ক হয়ে পড়েছেন সার্বিয়ান তারকা। ভক্তদের ফের অটোগ্রাফ দিতে আসেন মাথায় হেলমেট পরে! তবে এই ঘটনায় সমর্থকদের মাঝে হাস্যরসও সৃষ্টি হয়।

অনুশীলনে ফারো ইটালিকোতে এসে জোকোভিচকে এমনটি করতে দেখা যায়। যেখানে ৩৬ বছর বয়সী সাইকেলিং এর হেলমেট পরেছেন।

এর আগে গত শুক্রবার অটোগ্রাফ দিতে গিয়ে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন জোকোভিচ। মূলত, এক ভক্তের ব্যাগ থেকে পড়ে যায় বোতলটি। সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যান নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা। তবে আঘাত খুব বড় নয় বলেই মনে হচ্ছে। সেই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড়ের মাঝে এক ভক্তের ব্যাগ থেকে হঠাৎ বোতলটি জোকোভিচের মাথায় পড়ে। এটি ইচ্ছাকৃত কোনো ঘটনা নয়, নিছক একটি দুর্ঘটনা। এক ভক্ত জোকোভিচকে অটোগ্রাফ দেওয়ার জন্য ওপরের স্ট্যান্ড থেকে ডাক দেয়, তখনই হঠাৎ ব্যাগ থেকে বোতলটি পড়ে জোকোভিচের মাথায় আঘাত করে। পরে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা শেষে তিনি হোটেলে ফিরে যান। চোট নিয়ে আশঙ্কার কিছু নেই বলেও জানায় কর্তৃপক্ষ।

জিভিসি নিউস/ ইস