September 19, 2026, 4:16 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

আশরাফ আহমেদ ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত

Reporter Name

আগামী ২০২৪ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফ আহমেদ। তিনি বর্তমানে দেশের খ্যাতনামা ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োজিত রয়েছেন। একইসাথে মালিক তালহা ইসমাইল বারী ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মো: জুনায়েদ ইবনে আলী সহ-সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬২তম বার্ষিক সাধারণ সভায় আশরাফ আহমেদকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্বভার দেয়া হয়।

ডিসিসিআইর নবনির্বাচিত অন্যান্য পরিচালক হলেন মো: সালিম সোলায়মান, মো: সিয়াম আল-দ্বীন মালিক, মোহাম্মদ সাইফুর রহমান সাইফ, নাইমুর রহমান ও সাইফ উদ্দৌলাহ।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি আশরাফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) হতে স্মাতক ডিগ্রি লাভ করেন। দেশের আর্থিক সেবা খাতে তার সুদীর্ঘ ও বহুমাত্রিক কর্মঅভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত মার্চেন্ট ব্যাংক ‘রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবন শেষে একজন প্রশিক্ষিত ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরুর পর তিনি বাংলাদেশে পরিচালিত বেশ কয়েকটি বহুজাতিক ব্যাংক যেমন : এএনজেড গ্রিন্ডলেজ, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং এইচএসবিসি-এর গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এবং পরে এখাতের ব্যবসায় নিয়োজিত হন। বৃহৎ প্রকল্প অর্থায়ন, পুঁজিবাজার, মার্জার এবং এ্যাকুইজিশনসহ এই খাতের বিভিন্ন শাখায় রয়েছে তার অগাধ পারদর্শিতা।

ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, অর্থায়ন এবং অর্থনীতির নানাবিধ খাতে তিন দশকের অভিজ্ঞতার আলোকে তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন। ডিসিসিআইর নবনির্বাচিত সভাপতি আশরাফ আহমেদ, এফবিসিসিআই, ঢাকা চেম্বার এবং ঢাকা ক্লাবের প্রাক্তন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নূরউদ্দিন আহমেদের কনিষ্ঠ ছেলে।

ডিসিসিআইর নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী, ইউনিমার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড, আইপিসিও ডেভেলপমেন্টস লিমিটেড, ইউনাইটেড প্রপার্টি সলিউশন লিমিটেড এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেড-এর পরিচালক হিসেবে নিয়োজিত।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন হতে ব্যবসায় ব্যবস্থাপনায় স্মাতক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস হতে স্মাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি ইউনাইটেড গ্রুপের সিএসআরভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড-এর একজন সক্রিয় সদস্য।

ঢাকা চেম্বারের পুনঃনির্বাচিত সহ-সভাপতি মো: জুনায়েদ ইবনে আলী হাইটেক স্টিল অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড ও জাবের স্টিলের চেয়ারম্যান এবং জে এন করপোরেশন ও ট্রেড ল্যান্ড ইন্টারন্যাশনাল-এর সত্ত্বাধিকারী। এছাড়াও তিনি বিভিন্ন দেশের সাথে পণ্য আমাদানি-রফতানি ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন।

তার প্রতিষ্ঠানসমূহ হোম এপ্লায়েনস, স্টিল উৎপাদন ও আমদানি, হাইটেক এগ্রো প্রোডাক্টস, হর্টিকালচার, ডেইরি ফুড প্রসেসিং এবং ফিশারিজ প্রভৃতি ব্যবসার সাথে সম্পৃক্ত। জুনায়েদ ইবনে আলী বাংলাদেশ সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্লেট ইমপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইমপোরটার্স অ্যাসোসিয়েশন-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গুলশান স্যুটিং ক্লাবের আজীবন সদস্য। ২০২৩ সালেও তিনি ঢাকা চেম্বারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।