September 18, 2026, 3:14 pm
শিরোনাম :
নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান

১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে

Reporter Name

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, সারা দেশে মোট ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৫ প্লাটুন।
বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন। সকালে রাজধানীর আবদুল্লাহপুরে বাসে আগুন দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। র‍্যাব-১-এর সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেছেন। সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। র‍্যাব বলছে । এদিকে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের অসন্তোষ অব্যাহত আছে
গতকাল রোববার অবরোধের প্রথম দিনে সারা দেশে অন্তত পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আরও একটি বাসে আগুন রাজধানীর সূত্রাপুরে গতকাল বাসে আগুন দেওয়া হয় ভোরে। দুপুরে মিরপুরে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। আর রাতে বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে তেজগাঁও এলাকায়।
এ ছাড়া গতকাল ভোরে ও সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি বাসে আগুন দেওয়া হয় সন্ধ্যা পৌনে সাতটার দিকে। তবে বাসে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সব মিলিয়ে ঢাকাসহ সারা দেশে গত ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মোট ৯৫টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার প্রথম আলোর প্রতিনিধি, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।