September 19, 2026, 1:07 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

সৌরভ হুমকি মনে করছেন অস্ট্রেলিয়ার ওপেনারকে

GVC Reporter

লড়াই দুই বিশ্বচ্যাম্পিনের মধ্যে। আজ আরো একটি বিশ্বকাপ ফাইনাল। শিরোপা ফয়সালার লড়াই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল ভারত।
ভারতীয় সেই দলটির অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। এবারের ফাইনালে নিজ দেশকেই এগিয়ে রাখছেন তিনি। তবে হুমকি মানছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে।
ভারতীয় সংবাদ মাধ্যমে সৌরভ বলেন, ‘ওয়ার্নারের কথা বলব।
আর ওদের তিন পেসার স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো কাউকে বেছে নিতে হলে আমি ওয়ার্নারের কথা বলব। সে বড় ম্যাচের খেলোয়াড়।’
তবে অজিদের জন্য এই ভারতকে টেক্কা দেয়া একেবারে সহজ হবে না বলেই মনে করেন সৌরভ।
কেননা, ঘরের মাঠে চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ভারত। লিগ পর্বে ৯ ম্যাচের সবগুলো জিতেছে। সব মিলিয়ে ১০ ম্যাচে টানা ১০ জয়। টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল তারা। তাই রোহিত শর্মাদের ওপর পূর্ণ আস্থা আছে দেশটির সাবেক অধিনায়কের।
সৌরভ বলেন, ‘অবশ্যই ভারত। দশে দশ করেছে। এগারোতে এগারো হলে কেউ অবাক হবে না। দলের এমন কেউ নেই যে খারাপ ছন্দে আছে।’
একই সঙ্গে সৌরভ প্রশংসা বন্যায় ভাসিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সামিকে। যিনি ২৩ উইকেট নিয়ে এখনো অবধি চলতি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। অথচ বিশ্বকাপের শুরুতে একাদশে জায়গা পাননি সামি।
সৌরভ বলছিলেন, ‘সামির পারফরম্যান্সদে আমি মুগ্ধ, অভিভূত। ওকে নিয়ে কী বলব আমার জানা নেই। ডিকশনারিতে ওকে নিয়ে নতুন শব্দ খুঁজতে হবে। আমি এরকম বোলার দেখিনি যে ওয়ানডেতে এত উইকেট তুলতে পারে। ৫ উইকেট নিচ্ছে, ৪ উইকেট নিচ্ছে। ৭ উইকেট নিচ্ছে। সেমিফাইনালে ৭ উইকেট! কী করে নেয় কে জানে। কী করে শুরুতে ওকে বসিয়ে রেখেছিল কে জানে!’