September 18, 2026, 1:58 pm
শিরোনাম :
নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান

রওশন যথাসময়ে নির্বাচন চান , সব দলের সঙ্গে আলোচনার কথাও তুলেছেন

Reporter Name

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেছেন, নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে।
পাশাপাশি রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন।
জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা বৈঠকের পর বঙ্গভবন থেকে বেরিয়ে এ কথা জানান। তিনি বলেন, সব দলের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে তাঁদের জানিয়েছেন।

আজ রোববার বেলা ১২টার দিকে বঙ্গভবনে যান রওশন এরশাদ। সঙ্গে ছিলেন মসিউর রহমান, রাহগীর এরশাদসহ চারজন। তাঁরা বঙ্গভবনে প্রায় এক ঘণ্টা ছিলেন। মসিউর রহমান জানিয়েছেন, তাঁরাই রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছিলেন।
মসিউর রহমান বলেন, রাষ্ট্রপতিকে রওশন এরশাদ বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন সময়মতো না হলে সাংবিধানিক সংকট হবে। যথাসময়ে নির্বাচন করতে সহযোগিতার জন্য তাঁরা প্রস্তুত রয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে বলে তিনি আশা করেন।