September 19, 2026, 4:16 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

একতরফা তামাশার নির্বাচন জনগণ প্রত্যাখান করবে : ডা. ইরান

Reporter Name

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘জনগণ রাজপথে নেমেছে অধিকার আদায়ের দুর্বার আন্দোলনে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের পতন হবে। আপনারা যে তফসিল ঘোষণা করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করুন। এই ফরমায়েশি তফসিলে বাংলাদেশে একতরফা কোনো নির্বাচন হবে না, জনগণ সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।’
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি সমর্থনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. ইরান বলেন, ‘প্রহসনমূলক নির্বাচনী তফসিল দেশে অচলাবস্থা ও ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করবে। জনগণকে যার যার অবস্থান থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আরো জোরদার করতে হবে। আন্তর্জাতিক মহল যে সংলাপের চিঠি দিয়েছে তাকে লেবার পার্টি সমর্থন জানায়। আমরা চাই, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং প্রহসনমূলক নির্বাচনের চক্রান্ত পরিত্যাগ করে সংলাপের মাধ্যমে তারা বর্তমান সঙ্কট উত্তরণে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হবে। এই সংলাপে বিরোধীদলগুলো যেন মুক্ত, অবাধ ও কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারে তার জন্য বিরোধীদলগুলোর সকল নেতাকর্মীকে মুক্তি দেয়ার আহ্বান জানাই।’

মহানগর সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জোহরা খাতুন জুইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, নারীনেত্রী পারভিন আক্তার, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন, ছাত্রমিশন যুগ্ম-সম্পাদক রেজোওয়ান আহমেদ ও প্রচার সম্পাদক হাফিকুর রহমান প্রমুখ।

মিছিলটি পুরানা পল্টন কস্তুরি গলি থেকে শুরু হয়ে পল্টন মোড়, সেক্রেটারিয়েড, প্রেসক্লাব, তোপখানা রোড, বাইতুল মোকাররম হয়ে ফটো জার্নালিস্টের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
প্রেস বিজ্ঞপ্তি