Category: ঢাকা বিভাগ

  • সিইসি :  সারা দেশে ভোট পড়েছে ৪০ শতাংশ

    সিইসি : সারা দেশে ভোট পড়েছে ৪০ শতাংশ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ে সারা দেশে গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার বিকেলে আগারগাওঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে বিকেল ৩টা পর্যন্ত ২৭ দশমিক…

  • ‘ সারাদেশে আতঙ্ক বিরাজ করছে ভোটের উৎসবের বদলে’

    ‘ সারাদেশে আতঙ্ক বিরাজ করছে ভোটের উৎসবের বদলে’

    ভোটের উৎসবের বদলে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাধারণ মানুষ তাদের ডাকে সাড়া না দেয়ায় জোর করে তাদের মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে। এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে। রিলিফ ও ভাতার কার্ড ছিনিয়ে নেয়ার হুমকি দেয়া হচ্ছে। এমনকি মসজিদ ও কবরস্থানে জায়গা না…

  • অনিশ্চয়তা না স্বস্তি -২০২৪

    অনিশ্চয়তা না স্বস্তি -২০২৪

    প্রকৃতিতে এখন শীত। শহুরে জীবনে শীতের এই প্রকোপ ততটা নয়। কিন্তু গ্রাম আচ্ছন্ন ঘন কুয়াশায়, রিক্ততা নিয়ে ঝেঁকে বসেছে কনকনে হিম। পল থেরাক্সের ভাষায়- ‘শীত হল পুনরুদ্ধার এবং প্রস্তুতির একটি ঋতু।’ ঔপন্যাসিক এলিজাবেথ বোয়েন আবার বলেছেন, ‘শরৎ খুব ভোরে আসে, কিন্তু শীতের দিন শেষে বসন্ত আসে।’ প্রকৃতি নয়, জনজীবনে সত্যিকারের বসন্ত কী আসলেই আসবে? রাজনৈতিক…

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুয়েল

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুয়েল

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন এ বি এম ইজাজুল কবির রুয়েল। তিনি বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি। রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েলকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা…

  • আশরাফ আহমেদ ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত

    আশরাফ আহমেদ ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত

    আগামী ২০২৪ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফ আহমেদ। তিনি বর্তমানে দেশের খ্যাতনামা ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োজিত রয়েছেন। একইসাথে মালিক তালহা ইসমাইল বারী ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মো: জুনায়েদ ইবনে আলী সহ-সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ডিসিসিআই…

  • ইপিজেড শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৮০০ টাকা

    ইপিজেড শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৮০০ টাকা

    দেশের ইপিজেডগুলোর বাইরে থাকা প্রতিষ্ঠানের পোশাক শ্রমিকদের জন্য গত নভেম্বরে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করে নিম্নতম মজুরি বোর্ড। এবার দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত শ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত করা হয়েছে। এতে খাতভেদে ১২ হাজার ৮০০ টাকা থেকে শুরু করে ১৪ হাজার ২৫ টাকা পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। তাছাড়া শিক্ষানবিশ…

  • ফতুল্লায় পদ্মা রেলসেতুর নিচে মিলল যুবকের লাশ

    ফতুল্লায় পদ্মা রেলসেতুর নিচে মিলল যুবকের লাশ

    ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলসেতুর নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া। রোববার রাত সাড়ে ১১টায় ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহত…

  • ইবরাহিম বহিষ্কার,  ‘কল্যাণ পার্টি’র নতুন কমিটি

    ইবরাহিম বহিষ্কার, ‘কল্যাণ পার্টি’র নতুন কমিটি

    সৈয়দ মো. ইবরাহিমকে ‘বাংলাদেশ কল্যাণ পার্টি’র চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করা হয়েছে। দলের ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজকে নতুন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট কল্যাণ পার্টির নতুন কমিটিতে ৫ জন ভাইস চেয়ারম্যান, একজন অতিরিক্ত মহাসচিব, ৮ জন যুগ্ম মহাসচিব, ৬ জন…

  • ৩ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

    ৩ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

    আগামী বুধ ও বৃহস্পতিবার আবারো ৪৮ ঘণ্টার অবরোধ এবং একইসাথে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে জেলায় জেলায় মানববন্ধনেরও ডাক দিয়েছে জামায়াত। সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের সেন্টিমেন্টকে অগ্রাহ্য করে ফরমায়েসি তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে…

  • গণতন্ত্র ও উন্নয়ন একসাথে চলে : রাষ্ট্রপতি

    গণতন্ত্র ও উন্নয়ন একসাথে চলে : রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন জনগণের কল্যাণে সরকারের গ্রহণ করা কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা সবাই সরকারি কর্মকর্তা হওয়ায় দেশের নিয়মকানুন, প্রবিধান ও সংবিধান মেনে দায়িত্ব পালন করবেন।’ বুধবার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সের (ডিএসসিএসসি) গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে ২৪টি দেশের ৪৯ জনসহ…

  • একতরফা তামাশার নির্বাচন জনগণ প্রত্যাখান করবে : ডা. ইরান

    একতরফা তামাশার নির্বাচন জনগণ প্রত্যাখান করবে : ডা. ইরান

    বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘জনগণ রাজপথে নেমেছে অধিকার আদায়ের দুর্বার আন্দোলনে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের পতন হবে। আপনারা যে তফসিল ঘোষণা করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করুন। এই ফরমায়েশি তফসিলে বাংলাদেশে একতরফা কোনো নির্বাচন হবে না, জনগণ সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।’ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে…

  • রওশন যথাসময়ে নির্বাচন চান , সব দলের সঙ্গে আলোচনার কথাও তুলেছেন

    রওশন যথাসময়ে নির্বাচন চান , সব দলের সঙ্গে আলোচনার কথাও তুলেছেন

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেছেন, নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে। পাশাপাশি রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন। জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয়…