September 18, 2026, 3:15 pm
শিরোনাম :
নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান

আজ আরও ২৯ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

Reporter Name

বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর আরও ২৯ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে আজ রোববার পর্যন্ত ঢাকায় বিএনপির ২ হাজার ৬১৮ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার বেলা তিনটা থেকে আজ বেলা তিনটা) ওয়ারী থানায় দুজন, কাফরুল থানায় একজন, শাহজাহানপুর থানায় চারজন, শেরেবাংলানগর থানায় দুজন, বাড্ডা থানায় একজন, কোতোয়ালি থানায় দুজন, কামরাঙ্গীরচর থানায় তিনজন, কদমতলী থানায় একজন, উত্তরা পশ্চিম থানায় দুজন, ধানমন্ডি থানায় একজন, দক্ষিণ খান থানায় একজন, যাত্রাবাড়ী থানায় একজন, খিলগাঁও থানায় তিনজন, হাতিরঝিল থানায় দুজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একজন, মোহাম্মদপুর থানায় একজন ও পল্টন থানায় একজনকে গ্রেপ্তার করেছেএহসানুল হুদা রিমান্ডে
ঢাকার রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার বিএনপি ও সমমনা ১২–দলীয় জোটের শরিক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁওয়ের সাবেক কমিশনার আনোয়ার হোসেনকে আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী; বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও শামসুজ্জামান দুদু; সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স; ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক প্রমুখ।