September 18, 2026, 3:13 pm
শিরোনাম :
নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান

কাকরাইলে এলডিপির বিক্ষোভ মিছিল

Shalahuddin Razzak

৪র্থ দফার অবরোধের দ্বিতীয়দিন আজ সোমবার রাজধানীতে কাকরাইলে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর কাকরাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল, ভাইস চেয়ারম্যান মাহে আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ গণতান্ত্রিক মহিলাদল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীবৃন্দ।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল বলেন, যতক্ষণ পর্যন্ত এই জনপ্রতিনিধিবিহীন সরকার পদত্যাগপত্র জমা না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশের মানুষ এই সরকারের প্রতি অনাস্থা দিয়েছে। দেশবাসী শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছে। এই সরকার বিদায় নিবে এটাই শেষ কথা।